বিশ্বকাপের সেমিফাইনালে কার বিপক্ষে কোন দল লড়বে?

স্পোর্টস ডেস্ক
দেখতে দেখতে শেষ হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর সুপার এইট পর্ব। এবার সেমিফাইনালের টিকিট জিতে নিয়েছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারত। ফাইনালে পৌঁছানোর লড়াইয়ে নিজেদের সর্বোচ্চ চেষ্টা দেখাবে এই চারটি দল।

বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, এক গ্রুপের চ্যাম্পিয়ন দল সেমিফাইনালে অন্য গ্রুপের রানার্সআপ দলের বিপক্ষে খেলবে। তারই ভিত্তিতে নির্ধারিত হয়েছে সেমিফাইনাল ম্যাচগুলো:

গ্রুপ-১ চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা বনাম গ্রুপ-২ রানার্সআপ নিউজিল্যান্ড
গ্রুপ-২ চ্যাম্পিয়ন ইংল্যান্ড বনাম গ্রুপ-১ রানার্সআপ ভারত
গ্রুপ-১ থেকে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াররা সুপার এইটে তিন ম্যাচের তিনটিতেই জয় পেয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে এবং এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল হিসেবে এগিয়ে আছে।

অন্যদিকে, ভারত তিন ম্যাচের মধ্যে দুটি জয় অর্জন করে চার পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights