বিশ্বকাপ: সেঞ্চুরিতে লারা-জয়াবর্ধনে-বাবরকে ছুঁলেন ডি কক

অনলাইন ডেস্ক
বিশ্বকাপের চলতি আসরে দুর্দান্ত ছন্দে আছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে জয়ের পর অস্ট্রেলিয়াকেও গুঁঁড়িয়ে দিয়েছে প্রোটিয়ারা। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের তারা হারিয়েছে ১৩৪ রানের ব্যবধানে। ব্যাট হাতে আলো ছড়াচ্ছেন দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ব্যাটসম্যান কুইন্টন ডি কক। শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরির পর বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষেও হাঁকিয়েছেন সেঞ্চুরি। ৯০ বলে ৮টি চার ও ৫ ছক্কায় তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন তিনি। আউট হন ১০৯ রান করে।

তবে এই সেঞ্চুরির মাধ্যমে তিনি স্পর্শ করেন ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি ব্রায়ন লারা, মাহেলা জয়াবর্ধনে ও হালের সেরা ব্যাটসম্যান বাবর আজমকে। তারা তিনজনই ওয়ানডেতে ১৯টি করে সেঞ্চুরি করেছেন। সেই তালিকায় এবার জায়গা করে নিলেন ডি ককও।

তবে বিশ্বকাপে ব্যাক টু ব্যাক সেঞ্চুরিয়ানদের তালিকায় শীর্ষে আছেন কুমার সাঙ্গাকারা। তিনি ২০১৫ বিশ্বকাপে চারটি ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করে রেকর্ড গড়েছিলেন। সেবার বাংলাদেশ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি।
এবারের আসরে ডি কক টানা দু’টি সেঞ্চুরি হাঁকালেন।

অবশ্য ২০১৩ সালে ভারতের বিপক্ষের সিরিজে টানা তিন সেঞ্চুরি করেছিলেন ডি কক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights