সিরাজগঞ্জে জামায়াত নেতা গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি:
নাশকতার মামলায় সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক জাহিদুল ইসলামসহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সদর থানার পুলিশ জেলা শহরের সমাজকল্যাণ মোড় এলাকায় অভিযান চালিয়ে দু’জকে গ্রেফতার করেন।

এর আগে গত ৮ অক্টোবর শহরে জাহিদুল ইসলামের নেতৃত্বে ঝটিকা মিছিল বের করা হয়। ওইদিন রাতেই জামায়াতের দুই নেতা অ্যাডভোকেট মাসুদুর রহমান ও মোস্তাফিজুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, সমাজকল্যাণ মোড়ে অভিযান চালিয়ে জামায়াত নেতা জাহিদুল এবং তার সহযোগী নাদের আলীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। এছাড়া গত ৮ অক্টোবর আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে জাহিদুলের নেতৃত্বে ঝটিকা মিছিল করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights