বিশ্বনাথে আর্থিক সহায়তা পেল পাঁচ শতাধিক পরিবার
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথে পাঁচ শতাধিক প্রতিবন্ধী ও অসচ্ছল পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ‘মহরম চ্যারিটি অর্গানাইজেশন ইউকে’র উদ্যোগে এ সহায়তা দেওয়া হয়।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে রামপাশা ইউনিয়নের আমতৈল গ্রামে মো. খসরু মিয়ার বাড়িতে আনুষ্ঠানিকভাবে এই সহায়তা বিতরণ করা হয়েছে।
মহরম চ্যারিটি অর্গানাইজেশন ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ মহরম আলীর সভাপতিত্বে ও রামপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শামীম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন রামপাশা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. খসরু মিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লাল মিয়া, ইসলাম আলী, রামপাশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সেরুজ্জামান সেরু, নবীগঞ্জের দারুল উলুম মাদ্রাসা দিনারপুরের শিক্ষাসচিব মাওলানা মুর্শেদ আলম।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্পেশাল স্কুলের প্রধান শিক্ষক মো. জাকারিয়া। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ রায়হান আহমদ।
এ সময় রামপাশা সিএনজি স্ট্যান্ডের সভাপতি মনশাদ মিয়া ও রামপাশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
