বিশ্বনাথে ইসলামী আন্দোলনের গণসমাবেশ

সাইফুল ইসলাস বেগ, বিশ্বনাথ (সিলেট):
সিলেটের বিশ্বনাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় বিশ্বনাথ উপজেলা শাখার উদ্যোগে পৌরশহরের প্রবাসী চত্ত্বও এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান। তিনি তার বক্তব্যে বলেন, ‘বিগত সরকারের কাছে মানুষ অতিষ্ঠ ছিল। ক্ষমতায় এসে লুটপাট, টাকা পাচারসহ দূর্নীতি করে দেশকে নি:স্ব করে দিয়েছে। স্বৈরাচার শেখ হাসিনা সরকার মানুষের স্বাধীনতা রাখেনি। শুধু তাই নয় বিগত ১৫ বছর আলেম-উলামাদের উপর জুলুম নির্যাতন চালিয়েছে। প্রশাসন দিয়ে স্বৈরাচার শেখ হাসিনা সরকার দেশে গণহত্যা চালায়। এসবের বিচার আল্লাহ করেছেন। আজ দেশ ছেড়ে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ’র বিশ্বনাথ উপজেলা সভাপতি মাওলানা মুহাম্মদ আমীর উদ্দিনের সভাপতিত্বে, সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের সভাপতি মুফতি সাঈদ আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলার সহসাধারণ সম্পাদক মুফতি মুহাম্মদ আবু তাহের মিছবাহ, প্রচার ও দাওয়া সম্পাদক মাওলানা সোলাইমান আহমদ শাহী, বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা সভাপতি মাওলানা আব্দুল মতিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বনাথ উপজেলার উপদেষ্ঠা মাওলানা ফয়জুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন সিলেট মহানগরের সভাপতি মুহাম্মদ মকবুল হোসাইন, সাধারণ সম্পাদক মুহাম্মদ আলবাবুল হক চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights