বিশ্বনাথে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষকের মৃত্যু

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

সিলেটের বিশ্বনাথে সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। মৃত স্কুলশিক্ষকের নাম নাকিব খান। তিনি দেওকলস ইউনিয়নের মাইজগ্রাম গ্রামের আকিক খানের ছেলে।

বুধবার (০৮ মার্চ) রাত ৮টায় বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের ময়নাগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাকিব খান স্থানীয় আল-ফালাহ একাডেমি অ্যান্ড প্রিন্সিপল উইমেন্স কলেজে শিক্ষকতায় নিয়োজিত ছিলেন।

সূত্র জানায়, নাকিব দীর্ঘদিন ধরে মায়ের সঙ্গে একই ইউনিয়নে কামালপুর গ্রামে নানা বাড়িতে বসবাস করে আসছিলেন। ঘটনার দিন সন্ধ্যায় নিজ মোটরসাইকেলে বাড়ি থেকে বিশ্বনাথ উপজেলা সদরে যাচ্ছিলেন। পথিমধ্যে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের ময়নাগঞ্জ এলাকায় পৌঁছামাত্র সড়কের উপর দুর্ঘটনার শিকার হন।
এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights