বিশ্ববিদ্যালয়ের আবেদন ফি নিয়ে হাসনাত আব্দুল্লাহর ক্ষোভ

অনলাইন ডেস্ক
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আবেদন ফি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, ‌‘শিক্ষা সবার অধিকার, বাণিজ্যের পণ্য নয়।’

আজ শনিবার তার ভেরিফায়েড ফেসবুক একাউন্টে একটি পোস্টে এ কথা লেখেন তিনি।

পোস্টে হাসনাত লেখেন, ‘হাজার টাকার আবেদন ফি, যাতায়াত ও থাকার খরচ— বর্তমান ভর্তি প্রক্রিয়া শিক্ষার্থীদের জন্য এক ভয়ানক আর্থিক চাপ। প্রতিটি শিক্ষার্থীর ভবিষ্যৎ ঝুলছে টাকার অংকে। মেধার মূল্যায়ন নয়, বৈষম্যের দেয়াল টেনে দিচ্ছে এ ব্যবস্থা। উচ্চশিক্ষা কি শুধুই ধনীদের জন্য? আবেদন ফি কমাও, গুচ্ছ পদ্ধতি চালু রাখো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights