বিশ্ব বাবা দিবসে বগুড়ায় টিএমএসএসে আলোচনা সভা
বিশেষ প্রতিনিধি, বগুড়া:
বিশ্ব বাবা দিবস উপলক্ষে রবিবার (২১ জুন) বগুড়া ঠেঙ্গামারাস্থ টিএমএসএস ফাউন্ডেশন অফিসে আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা পরিবার, সমাজ ও সন্তানদের জীবনে বাবার গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন এবং পারিবারিক মূল্যবোধ প্রতিষ্ঠায় পিতার অবদানের কথা গুরুত্বের সাথে উল্লেখ করেন।
সভায় বক্তারা বলেন, একজন বাবা শুধু পরিবারের উপার্জনকারী নন। তিনি সন্তানদের আদর্শ, পথপ্রদর্শক ও নৈতিক শিক্ষার অন্যতম উৎস। সন্তানের সুন্দর ভবিষ্যৎ গঠনে বাবার ত্যাগ, দায়িত্ববোধ ও অবদান অপরিসীম। তাই বাবার প্রতি সম্মান, ভালোবাসা ও দায়িত্ববোধ জাগ্রত করার মাধ্যমে পারিবারিক বন্ধন আরও সুদৃঢ করা সম্ভব।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে অনলাইন জুম মাধ্যমে যুক্ত ছিলেন টিএমএসএস প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম। সভাপতিত্ব করেন টিএমএসএস’র পরিচালনা পর্ষদের উপদেষ্টা আয়শা বেগম।
এছাড়াও উপস্থিত ছিলেন পরিচালক আতিকুর রহমান, পরিচালক মো. আব্দুস সালাম, যুগ্ম পরিচালক কামরুজ্জামান খান, সিনিয়র সহকারী পরিচালক আবু তাহের মো. রফিকুল ইসলাম, মানবাধিকার কর্মী সাহানা আফরোজ সহ সংস্থার পরামর্শক, উপদেষ্ঠা, বিভিন্ন বিভাগের কর্মকর্তগণ, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। এসময় বক্তারা পরিবারে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন এবং সমাজের উন্নয়নে সুস্থ ও শক্তিশালী পারিবারিক পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।
