‌‘বিষ প্রয়োগ ও শিল্প দূষণ বন্ধ করে সুন্দরবন বাঁচাও’

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের পশুরসহ সব নদ-নদী, সুন্দরবন বাঁচাতে নদীতে বিষ প্রয়োগ, শিল্প ও প্লাস্টিক দূষণ বন্ধের দাবিতে মোংলার পশুর নদীর পাড়ে মানববন্ধন ও নদী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপার বিশ্ব নদী দিবস উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, নদী একটি জীবন্ত সত্তা। নদী বাঁচলে বাংলাদেশ বাঁচবে। জাহাজের বর্জ্য, কয়লা, তেল এবং প্লস্টিক দূষণে সুন্দরবনের প্রাণ পশুর নদের জলজপ্রাণীর প্রজননে সমস্যা হচ্ছে। পশুর নদীতে প্রতিনিয়ত কয়লা ও তেলবাহী জাহাজ ডুবির ফলে সুন্দরবনের জীববৈচিত্র্য হুমকিতে পড়েছে। পশুর নদীর স্বাস্থ্য ভালো থাকলে সুন্দরবনও রক্ষা পাবে। একই সাথে সুন্দরবনের নদী খালে বিষ প্রয়োগে মাছ নিধন বন্ধ, শিল্প দূষণ ও বাগেরহাটের সব নদ-নদীতে প্লাস্টিক দূষণ বন্ধের দাবি জানান।

মানববন্ধনে বক্তৃতা করেন পশুর রিভার ওয়াটারকিপার পরিবেশযোদ্ধা মো. নূর আলম শেখ, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) নেতা গীতিকার মোল্লা আল মামুন, ওয়াটারকিপার্স বাংলাদেশের কমলা সরকার, শেখ রাসেল, তন্বী মন্ডল, প্রদীপ সরকার প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights