বীরগঞ্জে মাদক, সন্ত্রাস, নাশকতা প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে মাদক, সন্ত্রাস, নাশকতা প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্থানীয় ইউপি সদস্য, ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিন, সচেতন মহলের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সোমবার বেলা ১১টার দিকে বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে মতবিনিময় সভাটি ইউনিয়ন পরিষদ চত্তরে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, মাদক প্রতিরোধে ঘর থেকে সচেতনতা শুরু করতে হবে। শিশুদের ছোট থেকেই এটির অপব্যবহার বোঝাতে হবে। শিশুদের সামনে মাদক সেবন করা যাবে না।
বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন চৌধুরী সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো: ফজলে এলাহী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুর গফুর, ইউনিয়ন বিএনপির সভাপতি ফেরদৌস মন্ডল, সাধারণ সম্পাদক আব্দুল খালেক প্রমুখ।
