বুড়িচংয়ে পুলিশের অভিযানে ১৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
বুড়িচং, কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার বুড়িচং উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১৮০ পিস ইয়াবাসহ মো. তারা মিয়া (৪১) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার(১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আরাগ রোড এলাকা থেকে অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিঃ) মো. মিজানুর রহমানের নেতৃত্বে এএসআই (নিঃ) মো. মামুন হোসাইন, কনস্টেবল মো. নাসির হোসেন ও ফারুক আহমেদসহ একটি টিম এলাকায় নিয়মিত মোবাইল টহল ও জরুরি দায়িত্ব পালন করছিলেন। এ সময় গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে, কয়েকজন মাদক ব্যবসায়ী এলাকায় অবস্থান করছে। খবর পেয়ে বিষয়টি থানার অফিসার ইনচার্জকে জানানো হলে তাঁর নির্দেশে পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানরত কয়েকজন ব্যক্তি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে ধাওয়া করে মো. তারা মিয়াকে আটক করতে সক্ষম হয় পুলিশ। পরে তার দেহ তল্লাশি করে ১৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। আটক তারা মিয়া (৪১) বুড়িচং উপজেলার পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।
