বেগমগঞ্জে কলেজছাত্র রাকিবের হত্যার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে কলেজছাত্র জুবায়ের হোসেন ওরফে চাঞ্চল্যকর রাকিব হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। একই সঙ্গে নিহতের স্বজনদের বিরুদ্ধে দায়ের করা অগ্নিসংযোগের মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিও জানানো হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার শরীফপুর ইউনিয়নের দক্ষিণ খানপুর জাকের মার্কেট এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকাবাসী। পরে বিক্ষোভকারীরা একটি মিছিল নিয়ে পাক-মুন্সিরহাট বাজার প্রদক্ষিণ করে পুনরায় জাকের মার্কেটে ফিরে আসে।

মানববন্ধন-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে- নিহত রাকিবের বাবা প্রবাসী মোহাম্মদ হানিফ, চাচা প্রবাসী মো. জসিম উদ্দিন, ব্যবসায়ী মোহাম্মদ সোহেল, যুব সংগঠক মোহাম্মদ আকরাম হোসেন’সহ অনেকেই বক্তব্য রাখেন।

সমাবেশ থেকে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে মিথ্যা ও হয়রানিমূলক অগ্নি সংযোগের মামলার প্রতিবাদ করেন বিক্ষোভকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights