অসুস্থ মাকে দেখতে আসার পথে প্রকৌশলীর মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় একটি গণশৌচাগার থেকে ফরিদ উদ্দিন খান (৩৮) নামে এক প্রকৌশলীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকার শৌচাগার থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ফরিদ উদ্দীন উপজেলার চারুলিয়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদের মা কয়েকদিন ধরে অসুস্থ হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মাকে দেখতে বুধবার (১৭ জুন) রাতে ঢাকা থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন বলেন, প্রাথমিকভাবে স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights