বেগুনের দামেও সেঞ্চুরি
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বাজারে দু-একটি ছাড়া অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৮০-১০০ টাকায়। কাঁচা পেঁপে, বেগুনের মতো সবজি দামে সেঞ্চুরি পার করেছে। সবজির মতো এমন নিত্যপ্রয়োজনীয় পণ্য মানুষের নাগালের বাইরে চলে যাওয়ায় বেশ হিমশিম খাচ্ছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোও। বাজারে এসে হতাশ হয়ে ফিরতে হচ্ছে সাধারণ মানুষকে। বিক্রেতারা বলছেন, সরবরাহ সংকট ও পাইকারি বাজারে উচ্চমূল্যর কারণে খুচরা পর্যায়ে দাম বেড়েছে। গতকাল রাজধানীর মিরপুর-১১ ও ঢালীবাড়ি কাঁচাবাজার এ চিত্র দেখা যায়।
