বেলুচিস্তানের শীর্ষ বিচ্ছিন্নতাবাদী নেতাকে গ্রেফতারের তথ্য জানাল পাকিস্তান
অনলাইন ডেস্ক
পাকিস্তানের শীর্ষ গোয়েন্দা সংস্থা এক অভিযানে বেলুচিস্তানের শীর্ষ এক বিচ্ছিন্নতাবাদী নেতাকে গ্রেফতার করেছে।
দেশটির সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে। গোয়েন্দা বাহিনীর ওই অভিযানকে ‘উচ্চ মূল্যসম্পন্ন টার্গেট’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
শুক্রবার সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, গ্রেফতার গুলজার ইমাম ‘সামবাই’ নামেও পরিচিত। তিনি নিষিদ্ধ বেলুচ জাতীয় আর্মির প্রতিষ্ঠাতা।
