বোর্ডের কাছে ক্ষমা চাইলেন থুশারা

অনলাইন ডেস্ক

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে চলতি আইপিএলে অংশ নেওয়ার কথা ছিল ডেথ ওভার স্পেশালিস্ট নুয়ান থুশারার। কিন্তু ফিটনেস টেস্টে ফেইল করার কারণে তাকে ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য অনুমতি দেয়নি শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। বোর্ডের এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেননি খুশারা। নিজ দেশের ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে মামলা ঠুঁকে দেন তিনি।

এবার হয়তো সৎবিৎ ফিরে পেয়েছেন থুশারা। দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার কাছে ক্ষমা চেয়েছেন তিনি। বোর্ডের বিরুদ্ধে করা মামলাও তুলে নিতে চাইলেন। শ্রীলঙ্কা ক্রিকেট সূত্রগুলো বলছেন, এসএলসি-এর কাছে ইমেইল পাঠিয়ে ক্ষমা চেয়ে থুশারা বলেছেন, পরিচালনা পর্ষদের অসুবিধা সৃষ্টি করার কোনো উদ্দেশ্য ছিল না তার।

আইপিএলে অংশগ্রহণের ব্যাপারে এনওসি দিতে শ্রীলঙ্কা ক্রিকেটকে আদালতের নির্দেশ চেয়ে মামলা করেছিলেন থুশারা। আদালতের হস্তক্ষেপ মোটেও ভালোভাবে নেয়নি এসএলসি। তারা ডিস্ট্রিক্ট কোর্টে আপত্তি জানাবে বলে ঘোষণা দেয়। এরপর থুশারা বোর্ডের কাছে ক্ষমা চাইলেন।

শ্রীলঙ্কা ক্রিকেটের আর্জি মঞ্জুর করেছে আদালত। পরবর্তী শুনানি ২৩ এপ্রিল ধার্য করা হয়েছে। তার আগেই থুশারা মামলা তুলে নিলে হয়তো সেই শুনানির প্রয়োজন পড়ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights