মোদি যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের দূতিয়ালি করে বেড়াচ্ছেন : দুদু

অনলাইন ডেস্ক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের দূতিয়ালি করে বেড়াচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

শনিবার জাতীয় প্রেস ক্লাবে গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, ‘চারদিকে ষড়যন্ত্র চলছে। মোদি যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের দূতিয়ালি করে বেড়াচ্ছেন। কিন্তু এ দেশের মানুষ কৃতদাসের শাসন বরদাশত করে না।’

দুদু বলেন, ‘সব গণতান্ত্রিক আন্দোলনের প্রেক্ষাপট রাজনীতিবিদরা তৈরি করেছেন। তাই যারা রাজনীতিবিদদের ছোট করছেন, তারা স্বৈরতন্ত্রের প্রতিচ্ছবি তুলে ধরছেন।’

বিএনপির সিনিয়র এ নেতা বলেন, ‘দীর্ঘ ১৬ বছরের আন্দোলনের ফসল ঘরে তুলতে হবে। রাজনৈতিক সরকার যতক্ষণ প্রতিষ্ঠিত না হবে, আন্দোলন চালিয়ে যেতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights