ব্যক্তিগত গাড়িকে ফুয়েল পাস সুবিধার আওতায় এনেছে সরকার

অনলাইন ডেস্ক
জ্বালানি বিতরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে সরকার সারা দেশে ব্যক্তিগত গাড়িগুলোকে (প্রাইভেট কার) ‘ফুয়েল পাস’ সুবিধার আওতায় এনেছে।

রবিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ব্যক্তি মালিকানাধীন গাড়িকে ফুয়েল পাস অ্যাপের আওতায় এনে ‘ফুয়েল পাস’ সুবিধা সম্প্রসারণ করেছে সরকার।

এতে আরও বলা হয়, ফুয়েল পাস ব্যবস্থার পরিধি বাড়ানো হয়েছে। মোটরসাইকেলের পাশাপাশি এখন ব্যক্তিগত গাড়িও এই সেবা পাবে।

বিবৃতিতে বলা হয়, ব্যক্তি মালিকানাধীন গাড়িকে ফুয়েল পাস নিবন্ধন ব্যবস্থার আওতায় আনা হয়েছে। প্রাথমিক পর্যায়ে ‘ক’, ‘খ’ ও ‘গ’ সিরিজের গাড়িকে ফুয়েল পাসে নিবন্ধনের জন্য উন্মুক্ত করা হয়েছে।

এতে আরও বলা হয়, অন্যান্য সিরিজের প্রাইভেটকারগুলোকেও পর্যায়ক্রমে নিবন্ধন প্রক্রিয়ার আওতায় আনা হবে। রাজধানীর সব ফিলিং স্টেশন শিগগিরই ফুয়েল পাসে নিবন্ধিত বেসরকারি গাড়িতে জ্বালানি সরবরাহ শুরু করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights