ব্যবসায়ী মকবুল আহমেদ চৌধুরীর কুলখানি অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আলহাজ মকবুল আহমেদ চৌধুরীর কুলখানি শনিবার (৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে। কুলখানি উপলক্ষে বাদ জোহর মোহাম্মদপুরের শেরশাহসুরি রোডস্থ বাইতুল ফালাহ ইসলামিয়া মাদরাসা ও এতিমখানা, সলিমুল্লাহ রোডস্থ জামি’আ ইসলামিয়া ওয়াহিদিয়া মাদরাসা ও এতিমখানা এবং মরহুমের প্রতিষ্ঠিত লক্ষ্মীপুর রামগঞ্জের পানপাড়া ফাতেমা (রা.) মহিলা দাখিল মাদরাসা ও মরহুমের জন্মস্থান রসুলপুরের গ্রামের বাড়িতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

মরহুম মকবুল আহমেদ চৌধুরী ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের বাবা। তিনি ছিলেন একজন সৎ, সজ্জন, ধার্মিক, দানশীল ও পরোপকারী ব্যক্তি।

গত সোমবার (১ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, এক মেয়ে, পুত্রবধূ, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দুই দফা জানাজা শেষে গত মঙ্গলবার বাদ এশা মোহাম্মদপুরের ঈদগাহ মাঠস্থ কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights