রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার

অনলাইন ডেস্ক
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর নিষিদ্ধ অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শনিবার দুপুরে ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেফতারকৃতরা রাজধানীর তেজগাঁও এলাকায় রহিম মেটাল মসজিদের সামনে জুমার পর অনুষ্ঠিত ঝটিকা মিছিলে অংশ নেন। পরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights