ব্যাংক মানেজার কর্তৃক গ্রাহকের অঅত্নসাৎকৃত টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার ম্যানেজার কর্তৃক গ্রাহকদের টাকা আত্মসাৎ ও জালিয়াতির অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ক্ষতিগ্রস্ত গ্রাহকরা। উপজেলার গাজীর বাজার এজেন্ট ব্যাংকের ম্যানেজার মাসুম বিল্লাহ গ্রাহকদের চেক ও স্বাক্ষর জাল করে কোটি টাকা লোপাট করায় ওই কর্মসূচি পালন করে তারা। বুধবার সকাল ১১ টায় ইসলামী ব্যাংক কালীগঞ্জ প্রধান শাখার সামনে অনুষ্ঠিত মানববন্ধনে ওই শাখার ক্ষতিগ্রস্ত মহিলা ও পুরুষ গ্রাহকেরা অংশ নেন। শেষে তারা এক বিক্ষোভ মিছিল করেন।
মানববন্ধনে আসা ব্যাংকের গ্রাহকরা জানায়, চলতি বছরের ১৫ জুনের আগে এজেন্ট ব্যাংকের ম্যানেজার মাসুম বিল্লাহ কয়েকজন গ্রাহকের হিসাব থেকে প্রায় কোটি টাকা লোপাট করে লাপাত্তা হয়। তিনি স্বল্প শিক্ষিত ও নিরক্ষর গ্রাহকদের ভুয়া চেক, স্বাক্ষর, ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ফান্ড ট্রান্সফার ও স্ট্যাম্প জালিয়াতির মাধ্যমে প্রায় কোটি টাকা আত্মসাৎ করেছেন। পরবর্তীতে অভিযুক্ত ম্যানেজার ফিরে আসার পর সে সময়ে বিষয়টি সমাধানে স্থানীয়ভাবে একাধিক শালিশ-বৈঠক করা হয়েছিল। এসব বৈঠকে অভিযুক্ত ম্যানেজার মাসুম বিল্লাহ টাকা পরিশোধেরও প্রতিশ্রুতি দেন। পরবর্তীতে সর্বশেষ বৈঠকে টাকা পরিশোধের জন্য ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে টাকা ফেরত দেওয়ার অঙ্গীকারনামাও করা হয়েছিল। কিন্তু, নির্ধারিত দিনে তিনি উপস্থিত না হয়ে প্রতিনিধি পাঠান এবং টাকা ফেরত না দিয়ে আরও এক সপ্তাহ সময় চান।

মানববন্ধনে অংশ নেওয়া ভূক্তভোগী গ্রাহক শহিদুল ইসলাম, রেখা খাতুন, আমেনা বেগম ও হাজেরা বেগমসহ একাধিক গ্রাহকরা জানায়, তাদের লাখ লাখ টাকা আত্নসাৎ করেছে ওই ম্যানেজার। পরে ফিরে এসে টাকা ফেরতে বার বার তালবাহানা করছে। গত ৮ সেপ্টেম্বর নির্ধারিত সময়েও তিনি বা তার প্রতিনিধিরা উপস্থিত হয়ে টাকা পরিশোধ করেননি। এ বিষয়টি সমাধানে ব্যাংক কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের কাছে বারবার যোগাযোগ করেও তারা প্রতিকার পাননি। গ্রাহকদের দাবী পাওনা টাকা ফেরত না পেলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights