ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতের শীতবস্ত্র বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজনে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলার চান্দপুর তমিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ গোলাম ফারুক।

অনুষ্ঠানে মাছিহাতা ইউনিয়ন জামায়াতের সভাপতি নাদির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা মোবারক হোসেন, সদর উপজেলা জামায়াতের আমীর মোঃ দ্বীন ইসলাম ভূইয়া, মাওলানা মো. ইয়াছিন মিয়া প্রমুখ।
এসময় বক্তারা বলেন, জামায়াতে ইসলাম মানুষের কল্যাণে কাজ করে থাকে। সবার সুখ-দুঃখ ভাগাভাগি করে একটি মানবিক সমাজ বিনির্মাণে দলটি সর্বদা সচেষ্ট। চলমান তীব্র শীতে অসহায় শীতার্তদের কথা চিন্তা করে জামায়াতে ইসলাম দেশব্যাপী শীতবস্ত বিতরণ করছে। এরই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়া জেলাজুড়ে কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে জেলার সদর উপজেলায় ৬ শতাধিক অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মানবিক এই কর্মসূচি অব্যাহত থাকবে। পরে অতিথিবৃন্দ ৬ শতাধিক অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights