ব্রাহ্মণবাড়িয়ায় তিন মাদক কারবারি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে তিন মণ গাঁজা উদ্ধার করা হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) ভোরে কসবা পৌরসভার শাহাপুর এলাকা থেকে মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়। অভিযানের সময় তিন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। এসময় আরো দুই মাদক কারবারী পালিয়ে গেছে।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার কসবা পৌরসভার কালিকাপুর গুচ্ছ গ্রামের সোহরাব মিয়া (২২), খাড়পাড়া এলাকার শফিকুল ইসলাম (২৯) এবং নবীনগর উপজেলার কৃষ্ণনগর গ্রামের রাজা মিয়া (২৭)।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহম্মদ আবদুল কাদের বলেন, মাদক পাচার করার সময় ১২০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এসময় তিন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। দুই মাদক কারবারী পালিয়ে গেছে। এ ঘটনায় ৫ জনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights