ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দিশু দাস (৫৯) ও রবীন্দ্র দাস (৩৭) নামে দুই জেলে নিহত হয়েছেন। মঙ্গলবার মাছ ধরা শেষে বাড়ি ফেরার পথে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের কাঞ্চনপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

দিশু দাস ওই এলাকার ধরনি দাসের ছেলে ও রবীন্দ্র দাস একই এলাকার গৌরাঙ্গ দাসের ছেলে।

মাছিহাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আলামিনুল হক পাভেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই দু’জন তিতাস নদীতে মাছ ধরতে যান। এসময় বৃষ্টি হচ্ছিল। মাছ ধরে বাড়ি ফেরার পথে বজ্রপাত হলে তারা ঘটনাস্থলেই মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights