ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বিজিবি’র অভিযানে প্রায় ৮ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। শুক্রবার সকালে উপজেলা সদর ও মঈনপুর সীমান্ত এলাকায় বিজিবি-৬০ ব্যাটালিয়নের বিশেষ অভিযানিক দল এসব পণ্য জব্দ করে।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে শাড়ি ও চশমা। এর মধ্যে শাড়ির দাম ৭ কোটি টাকা ও চশমার দাম ১ কোটি টাকা। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি। এসব পণ্য জব্দ করার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার বিয়ষটি প্রক্রিয়াধীন আছে।

বিজিবি সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল মো. জিয়াউর রহমান অভিযানে বিপুল ভারতীয় পণ্য জব্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্ত নিরাপত্তা ও সীমান্ত অপরাধ (মাদক ও পণ্য চোরাচালান) দমনে বিজিবি’র কার্যক্রম অব্যাহত আছে। এরই ধারাবাকিতায় এসব চোরাচালান পণ্য জব্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights