ব্রাহ্মণবাড়িয়ায় মদ উদ্ধার, পলাতক কারবারি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া শহরের উত্তর মোড়াইল রেল কোয়ার্টার এলাকায় অভিযান চালিয়ে ১০০ লিটার চোলাই মদ ও ২,১৫০ লিটার ওয়াশ (মদ তৈরির উপকরণ) উদ্ধার করেছে ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রবিবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের উত্তর মোড়াইল রেল কোয়ার্টার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সুমন বাসফোর (৪০) নামে এক ব্যক্তির নিজ দখলীয় চার কক্ষবিশিষ্ট টিনের বেড়া ও টিনের ছাউনিযুক্ত বসতঘরে অভিযান চালানো হয়। অভিযানের সময় আসামি পালিয়ে গেলেও ঘর তল্লাশি করে ১০০ লিটার চোলাই মদ এবং ২,১৫০ লিটার ওয়াশ উদ্ধার করা হয়। পলাতক আসামি সুমন বাসফোর উত্তর মোড়াইল রেল কোয়ার্টার এলাকার মৃত বাবুল বাসফোরের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর উপপরিদর্শক মো. তায়রিফুল ইসলাম বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক সাজেদুল হাসান বলেন, মাদক উৎপাদন ও পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights