ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৫ লাখ শিশু খাবে ভিটামিন এ ক্যাপসুল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

রবিবার জাতীয় “এ” প্লাস ক্যাম্পেইন। ব্রাহ্মণবাড়িয়ায় ভিটামিন “এ” ক্যাপসুল খাবে ৫ লাখ ৬৩ হাজার ২৪১জন শিশু। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৬০ হাজার ৯৭১ জন শিশু নীল রঙের একটি ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫ লাখ ২ হাজার ২৭০জন শিশুকে খাওয়ানে হবে একটি লাল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল।

রবিবার সকাল সাড়ে ৯টায় ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার সাহেরা গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করবেন জেলা প্রশাসক মোঃ আবুসাঈদ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পুলিশ সুপার শাহ মোঃ আব্দুর রউফ, সিভিল সার্জন ডাঃ মোঃ নোমান মিয়া প্রমুখ।

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডাঃ মোঃ নোমান মিয়া এই তথ্য জানান।

জেলার ৯টি উপজেলার ৯৯টি ইউনিয়নে ২ হাজার ৪৩৩টি কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শিশুদেরকে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে। ভিটামিন “এ” দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়। প্রতিটি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল রঙের একটি ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে খাওয়ানো হবে একটি লাল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল। এই ক্যাপসুলে কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। আপনারা কোন ধরনের গুজবে কান দিবেন না, গুজবে বিভ্রান্ত হবেন না।
তিনি বলেন, ২ হাজার ৪৩৩টি কেন্দ্রে ৪ হাজার ৮৬৬জন স্বেচ্ছাসেবক, ৪০৯জন স্বাস্থ্য সহকারি, ৯৩জন এএইচআই ৩০৯জন পরিবার কল্যাণ সহকারি দায়িত্ব পালন করবেন।

সিভিল সার্জন ডাঃ মোঃ নোমান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু সাঈদ মোঃ গাউছাল আজম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন ও সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা। স্বাগত বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. হাসিবুল হক। সংবাদ সম্মেলনে সাংবাদিক ও সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights