ব্রাহ্মণবাড়িয়ায় সেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল চৌধুরীকে(৪০) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৪ জুন) দুপুরে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের সিংহগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নির্মল চৌধুরী সিংহগ্রাম বিজয়লক্ষী স্কুল অ্যান্ড কলেজের হিসাব বিজ্ঞানের প্রভাষক। তিনি উপজেলা সদরের বাসিন্দা। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও নাশকতার অভিযোগে মামলা রয়েছে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীনুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, ২০২৪ সালের ২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে ১১৮ জনকে আসামি করে বিস্ফোরক আইনে মামলা করেন নাসিরনগর উপজেলা কৃষকদলের সদস্য সচিব শাহ আলম পাঠান। ওই মামলার এজাহারভুক্ত ১৫ নম্বর আসামি ছিলেন নির্মল চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights