ভয় ধরিয়েও পারল না ইতালি, সুপার এইটে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
ইংল্যান্ডকে একপ্রকার কাঁপিয়েই দিয়েছিল ইতালি। ২০৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শেষ দিকে ম্যাচের রোমাঞ্চ চরমে তোলে ইতালিয়ানরা। সমীকরণ নেমে এসেছিল শেষ ১২ বলে ৩০ রানে, যা যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারত। তবে শেষ পর্যন্ত অভিজ্ঞতা ও চাপ সামাল দেওয়ার দক্ষতায় এগিয়ে ছিল ইংল্যান্ড।

ইডেন গার্ডেনসে অনুষ্ঠিত এই ম্যাচে শেষ হাসি হেসেছে থ্রি লায়ন্সরাই। নির্ধারিত ওভারে ইতালিকে ২৪ রানে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নেয় তারা। যদিও স্কোরবোর্ডে ব্যবধান ২৪ রান, মাঠের লড়াই ছিল অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights