ভর্তি জালিয়াতি: রাবি ছাত্রলীগ নেতা তন্ময়সহ বহিষ্কার ৪

রাবি প্রতিনিধি

সংগঠনবিরোধী ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুশফিক তাহমিদ তন্ময়সহ চার জনকে বহিষ্কার করা হয়েছে। শনিবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত অন্যরা হলেন বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হল ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রাজু আহমেদ, একই হলের কর্মী শাকোয়ান সিদ্দিক প্রাঙ্গণ ও শহীদ হবিবুর রহমান হল ছাত্রলীগের কর্মী মহিবুল মমিন সনেট।

এরআগে, ১৮ আগস্ট নগরীর মতিহার থানায় জালিয়াতির করে শিক্ষার্থী ভর্তি করার অভিযোগ এনে তন্ময়, রাজু, প্রাঙ্গণ ও সনেটের নামে মামলা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই দিনে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে তাদের বিরুদ্ধে আরেকটা মামলা হয়।
জানা গেছে, ২০২২-২৩ সেশনে রাবির প্রথমবর্ষ ভর্তি পরীক্ষায় জালিয়াতি করে ভর্তি করার শর্তে আহসান হাবীব নামের এক ভর্তিচ্ছুর সঙ্গে ৪ লাখ ৮০ হাজার টাকা চুক্তি করে অভিযুক্ত তন্ময়, সনেট ও প্রাঙ্গণ। চুক্তি অনুসারে ভর্তির সুযোগ পায় ও শিক্ষার্থী। গত ১৭ আগস্ট রাবিতে ভর্তিও হন আহসান। কিন্তু চুক্তির টাকা সম্পূর্ণ পরিশোধ না করায় ক্যাম্পাস থেকে আহসানকে অপহরণ করে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন তন্ময়, সনেট, প্রাঙ্গণ ও রাজু। এ ঘটনা জানার পর প্রক্টরিয়াল টিম আহসানকে উদ্ধার করে। কিন্তু জালিয়াতির অভিযোগ আহসানকে সেদিনই পুলিশে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights