ভাঙ্গায় খাল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর মহল্লার একটি খাল থেকে অজ্ঞাত (৫০) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল ১০টার দিকে ওই লাশ উদ্ধার করে পুলিশ।

ভাঙ্গা থানার উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর মহল্লায় এলাকাবাসী কচুরি কাটতে গিয়ে লাশ দেখে ৯৯৯ নম্বরে খবর দেয়। সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে লাল শাড়ি পরিহিত এক নারীর মরদেহ উদ্ধার করেছি।
ভাঙ্গা পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম আজাদ জানান, সকালে বিলে আমার এলাকার রাশেদ নামের এক ব্যক্তি কচুরি কাটতে গিয়ে এক নারীর লাশ দেখতে পায়। পরে আমরা পুলিশকে খবর দিই। তবে স্থানীয় লোকজন তাকে শনাক্ত করতে পারেনি।

ভাঙ্গা থানার ওসি জিয়ারুল ইসলাম জানান, ভাঙ্গা পৌরসভার শিলাধরচর মহল্লার একটি খাল থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর হত্যার প্রকৃত রহস্য জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights