ভাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ভাঙ্গায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এক মাদক বিক্রেতাকে আটক করে মামলা দেওয়া হয়েছে। এ সময় মাদক বিক্রিতে সহায়তার অপরাধে তিন জনকে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ভাঙ্গা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া। ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের হরিরহাট বাজারে বুধবার দুপুর একটার দিকে অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক ও ৩ মাদক বিক্রির সহায়তাকারীকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ সময় মাদক বিক্রির অভিযোগে যাকে আটক করা হয় তার বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গা থানার উপ পরিদর্শক মোঃ মোশারফ হোসেনসহ ভাঙ্গা থানার পুলিশের একটি দল।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের হরিরহাট বাজারে মাদক বিক্রির সহায়তার অপরাধে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারাজপুর গ্রামের শহিদুল ইসলাম ( ৪০), ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের আলগী গ্রামের বাদশা মাতুব্বর (৫০) এবং একই ইউনিয়নের সুখনি গ্রামের হারুন সরদারকে উল্লেখিত কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রেতা বকুল শেখকে আটক করা হয়। তিনি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার আশফরদি গ্রামের ইউসুফ শেখের ছেলে। তার বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ভাঙ্গা উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া জানান, বুধবার দুপুরে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের হরিরহাট বাজারে অভিযান চালিয়ে মাদক বিক্রির অভিযোগে একজনকে আটক করা হয়। এছাড়া মাদক বিক্রির সহায়তা করার অপরাধে তিন মাদক সেবনকারীর
প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় মাদক কারবারির নিকট আড়াইশো গ্রাম গাঁজা পাওয়া যায়। তার বিরুদ্ধে ভাঙ্গা থানায় নিয়মিত মামলা হয়েছে। কারাদণ্ডপ্রাপ্তদের ফরিদপুর জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights