মুন্সিগঞ্জে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মুন্সিগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুন্সিগঞ্জে র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বুধবার জেলা শহরের কাচারি চত্বর থেকে ছাত্রদলের একটি র্যালি বের হয়।
মুন্সিগঞ্জ শহর ছাত্রদলের আহ্বায়ক মো. রোমান হোসেনের নেতৃত্বে র্যালিতে অংশগ্রহণ করেন ছাত্রদল নেতাকর্মীরা। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির পার্টি অফিসে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে কেক কাটা হয়।
এসময় বক্তব্য রাখেন- জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র একেএম ইরাদত মানু, পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব উল-আলম স্বপন।
এসময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির, সাবেক ভিপি শাহীন মিয়া, শহর বিএনপির যুগ্ম-আহবায়ক আবু সুফিয়ান বিপ্লব, শহর যুবদলের আহ্বায়ক এনামুল হক প্রমুখ।
