ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ

অনলাইন ডেস্ক

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ। শেখ মোরসালিনের একমাত্র গোলে দীর্ঘদিনের জয়ের খরা কাটল হামজা-সমিতদের।

মঙ্গলবার রাতে ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভারতকে ১-০ শূন্য গোলে হারায় বাংলাদেশ।

২০০৩ সালের ১৮ জানুয়ারি ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভারতকে ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। মতিউর রহমান মুন্নার গোল্ডেন গোলে সেদিন বাংলাদেশ উঠেছিল সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে। আর ২২ বছর পর সেই ভারতের বিপক্ষে আজ জয়ের দেখা পেল বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights