ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে হাবিপ্রবিতে মশাল মিছিল

দিনাজপুর প্রতিনিধি:
হাবিপ্রবি ক্যাম্পাসে অপরাজনীতি ও সকল অপশক্তি রুখে দিতে এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম এলাকা থেকে মশাল মিছিল বের হয়।

এতে তিন শতাধিক মশালসহ প্রায় চার শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। মশাল মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক পদক্ষিণ করে প্রাশসনিক ভবনের সামনে শেষ হয়। এসময় “বাঁধের মুখে বাঁধ চাই, ভারত দেখার সময় নাই”, “পেতে চাইলে মুক্তি, ছাড়ো ভারত ভক্তি”, বয়কট বয়কট, ইন্ডিয়া বয়কটসহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো ক্যাম্পাস।

মশাল মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কর্মসূচির সার্বিক বিষয় ও ভারত সৃষ্ট রাজনৈতিক এই বন্যার কারণে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জসহ বন্যায় বিপর্যস্ত এলাকার মানুষের প্রতি সংহতি জানিয়ে বন্যার্তদের সাহায্যের জন্য ফান্ড কালেকশনে সকলের সহযোগিতা চান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights