ভারতের কাছ থেকে বাসমতি চালের বাজার নিয়ন্ত্রণে নিতে পারে পাকিস্তান

সম্প্রতি বাসমতি চালের ওপর নিয়ন্ত্রণ আরোপ করেছে ভারত সরকার। অর্থাৎ পণ্যটির ওপর ফ্লোর প্রাইস বা সর্বনিম্ন দর সীমা বেঁধে দিয়েছে। সরকারের এমন পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে ভারতীয় রপ্তানিকারকরা। তাদের দাবি, এতে বাসমতি চালের বাজার পাকিস্তানের নিয়ন্ত্রণে চলে যেতে পারে।

জানা গেছে, ভারত ও পাকিস্তানই কেবল বাসমতি চাল উৎপাদন করে থাকে। নয়াদিল্লি ইরান, ইরাক, ইয়েমেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রের মতো দেশে ৪ মিলিয়ন মেট্রিক টন বাসমতি চাল রপ্তানি করে থাকে।

চলতি বছরের আগস্টে ভারত বাসমতি চালের সর্বনিম্ন দর বেঁধে দিয়েছে টনপ্রতি ১২০০ ডলারে। এই দর ব্যবস্থায় সরকার কিছুটা পরিবর্তন আনবে বলে আশা করেছিল দেশটির ব্যবসায়ীরা। কিন্তু ভারত সরকার জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই মূল্যসীমা অব্যাহত থাকবে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন নেতৃস্থানীয় রপ্তানিকারক বলেন, কৃষকরা নিজেদেরকে হতাশাজনক পরিস্থিতির মধ্যে ফেলেছে।

তিনি বলেন, স্বল্প মেয়াদে বাসমতি চালের বাজার নিয়ন্ত্রণ করতে আমরা পাকিস্তানকে ক্ষমতায়ন করছি।

বিশ্বের সবচেয়ে বড় চাল রপ্তানিকারক দেশটি অভ্যন্তরীণ বাজারে মূল্য নিয়ন্ত্রণে অ-বাসমতি চালের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে।

ভারতের এক চাষি বলেন, আমরা অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছি। আমরা শস্য উৎপাদন করছি, কিন্তু ক্রেতা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights