ভারতের নতুন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র

ভারতের সেনাবাহিনীর নতুন প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। আগামী ৩০ জুন বর্তমান সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডের স্থলাভিষিক্ত হবেন তিনি। মঙ্গলবার (১১ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর সহকারী প্রধান (‘ভাইস চিফ অব আর্মি স্টাফ’ বা ভিসিওএএস) পদে রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল দ্বিবেদী। মঙ্গলবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৩০ জুন অবসর নেবেন বর্তমান সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডে। সে দিনই লেফটেন্যান্ট জেনারেল দ্বিবেদী তার স্থলাভিষিক্ত হবেন।

প্রসঙ্গত, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি ভারতীয় সেনাবাহিনীর ‘ভাইস চিফ অব আর্মি স্টাফ’ পদে দায়িত্ব গ্রহণ করেছিলেন লেফটেন্যান্ট জেনারেল দ্বিবেদী। আর এর চার মাসের মধ্যেই সেনাপ্রধান হিসেবে পদোন্নতি পেলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights