ভিকারুননিসার শিক্ষক মুরাদ কারাগারে

অনলাইন ডেস্ক

ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর দিবা শাখার সিনিয়র শিক্ষক মোহাম্মদ মুরাদ হোসেন সরকারকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২৬ ফেব্রুয়ারি রাজধানীর কলাবাগানের বাসা থেকে মুরাদকে গ্রেফতার করা হয়। পরদিন ২৭ ফেব্রুয়ারি তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন অপর একটি আদালত।

সেই রিমান্ড শেষে আজ তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights