ভিডিও বানাতে গিয়ে আহত দুই বন্ধু, একজনের মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরে কালবৈশাখী ঝড়ের সাথে টিকটক ও রিল ভিডিও বানাতে গিয়ে নির্মাণাধীন ৬ তলা ভবনের দুইতলা থেকে পড়ে গুরুতর আহত হয় দুই বন্ধু শাহীন পাহাড় ও সজীব খান। এরমধ্যে শাহীন পাহাড় বুধবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, গত বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় শাহীন ও তার বন্ধু সজীব শরীয়তপুর শহরের আলমগীর বেপারির নির্মাণাধীন ভবন থেকে পড়ে গুরুতর আহত হয়। সেখানে তারা ঝড়ের সাথে টিকটক ভিডিও বানাতে গিয়েছিল। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ১১ টায় শাহীন পাহাড়েরর মৃত্যু হয়েছে।

মৃত শাহীনের কাকা এলিম পাহাড় বলেন, শাহীন পাহাড় বুধবার বেলা ১১ টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তার মরদেহ নিয়ে স্বজনরা শরীয়তপুরের উদ্দেশ্যে রওনা করবেন।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করলে আমরা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights