ভুটান যাওয়ার পথে ঢাকায় ফিফা সভাপতি

স্পোর্টস ডেস্ক

মরক্কো থেকে ভুটান যাওয়ার পথে সংক্ষিপ্ত যাত্রাবিরতিতে ঢাকায় পৌঁছেছেন আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের (ফিফা) সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। রবিবার দুপুর ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

জানা গেছে, মরক্কো থেকে ভুটানের রাজধানী থিম্পুতে সরাসরি ফ্লাইট না থাকায় ট্রানজিট পয়েন্ট হিসেবে ঢাকা ব্যবহার করছেন ফিফা সভাপতি। তবে ঢাকায় তাঁর অবস্থান স্বল্প সময়ের জন্য।

ইনফান্তিনো ঢাকায় পৌঁছানোর পর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল ও ফেডারেশনের সহসভাপতিরা। ফিফা সভাপতিকে স্বাগত জানাতে আগে থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছিল বাফুফে।

এর আগে ইন্দোনেশিয়ায় আয়োজিত ফিফা আসিয়ান কাপের ব্যস্ততার মধ্যেও ইনফান্তিনোর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছিলেন তাবিথ আউয়াল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights