ভূমিকম্প পরবর্তীতে কুবি হল পরিদর্শন

কুমিল্লা প্রতিনিধি
ভূমিকম্প পরবর্তী অবস্থা পর্যবেক্ষণের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, কাজী নজরুল ইসলাম হল এবং নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল পরিদর্শন করেন উপাচার্য প্রফেসর ড: এ এফ এম আবদুল মঈন। এসময় তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও অন্যান্য প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

রবিবার (৩ ডিসেম্বর) তারা হল গুলো পরিদর্শন করেন। এসময় উপাচার্য শিক্ষার্থীদের খোঁজ খবর নেন।

উপাচার্য বলেন, প্রকৌশলীরা প্রাথমিক পর্যবেক্ষণে হলের কয়েকটি দেয়ালে সামান্য ক্ষতি ছাড়া কোনো কাঠামোগত ক্ষতি হয়নি বলে জানিয়েছেন। শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তার বিষয়টি আমাদের বিবেচনায় রয়েছে। সে লক্ষ্যে বিশ্ববিদ্যালয় অভিজ্ঞ প্রকৌশলীদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। ভবনগুলোর কাঠামোর প্রকৃত অবস্থা অধিকতর যাচাই করা হবে।
তিনি আরো বলেন, এ ব্যাপারে কুমিল্লার জেলা প্রশাসকসহ সরকারি প্রশাসনের সাথে যোগাযোগ করেছেন। প্রশাসনের নিকট থেকে সর্বোচ্চ সহায়তার আশ্বাসও পেয়েছেন।
উল্লেখ্য- শনিবার ভূমিকম্পে কুবির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, কাজী নজরুল ইসলাম হল এবং নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের কিছু দেয়ালে ফাটল ধরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights