ভেনিসে রাজকীয় আয়োজনে জেফ বেজোসের বিয়ে

অনলাইন ডেস্ক
ইতালির ভেনিসে তিন দিনব্যাপী জমকালো আয়োজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও সাবেক সাংবাদিক লরেন সানচেজ। বৃহস্পতিবার শুরু হওয়া অনুষ্ঠানটি শেষ হয়েছে শনিবার এক বিশাল পার্টির মাধ্যমে।

বিয়ের অনুষ্ঠানে অতিথি ছিলেন বিল গেটস, লিওনার্দো ডিক্যাপ্রিও, কিম কার্দাশিয়ান, এলটন জন, লেডি গাগা, ইভাঙ্কা ট্রাম্পসহ ২০০ জন তারকা ও প্রভাবশালী ব্যক্তি। নিরাপত্তা ও গোপনীয়তার কারণে অনুষ্ঠানস্থলে প্রবেশের পর তাদের ছবি আর দেখা যায়নি।

বিয়ের আনুষ্ঠানিকতা হয় মধ্যযুগীয় গির্জা মাদোনা দেল অর্তোয় ও ভেনিসের আর্সেনালে অবস্থিত প্রাচীন এক জাহাজ কারখানায়।

প্রকাশিত তথ্য অনুযায়ী, এই রাজকীয় আয়োজনে ব্যয় হয়েছে প্রায় ৫.৫ কোটি ডলার, আর এর প্রভাবে ভেনিস শহরের অতিরিক্ত আয় হতে পারে ১১০ কোটি ডলার পর্যন্ত।

তবে, বিয়ের আয়োজনে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভও দেখা দিয়েছে। অতিরিক্ত পর্যটনের চাপে শহরটির ঐতিহ্য ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে আশঙ্কা করছেন অনেকে। প্রতিবাদকারীরা ‘নো স্পেস ফর বেজোস’ ব্যানারে আন্দোলনও চালিয়ে যাচ্ছেন।

উল্লেখ্য, এটি বেজোস ও সানচেজ উভয়েরই দ্বিতীয় বিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights