ভোট কেন্দ্র পাহাড়া দিতে লাঙ্গলের সমর্থকরা প্রস্তুত : বাবলা

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-৪ আসনের জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা অভিযোগ করে বলেছেন, কোনো কোনো প্রার্থী ভোটারদের নির্দিষ্ট একটি প্রতীকে ভোট দেওয়ার জন্য হুমকি প্রদর্শন দিচ্ছেন। জোর করে জনগণের ম্যান্ডেট ছিনতাইয়ের পরিকল্পনা করছেন। কিন্তু সে স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। সে পরিকল্পনা প্রতিহত করতে ভোট কেন্দ্র পাহাড়া দিতে লাঙ্গলের সমর্থকরা প্রস্তুত।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ৫৮ নং ওয়ার্ড জাতীয় পার্টি আয়োজিত কদমতলী থানার পালপাড়ায় এক নির্বাচনি জনসভায় এসব কথা বলেন বাবলা।

এর আগে তিনি দিনব্যাপী শ্যামপুর শিল্পাঞ্চল, ঢাকা ম্যাচ, শ্যামপুর, জুরাইন রেল গেইট, জনতা মার্কেট, দোলাইপাড় এবং মীর হাজিরবাগে লাঙ্গল মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেন।
এ সময় বাবলা বলেন, অত্র এলাকায় লাঙ্গলের জোয়ার ওঠেছে। এই জোয়ার দেখে প্রতিপক্ষ চক্র নানা গুজব ছড়ানোর চেষ্টা করছে। ভোটারদের মাঝে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। কোনো লাভ নেই। জনপ্রতিনিধি হিসেবে জনগণ কার সময়ে শান্তি ছিল এবং আগামীতে নিরাপদে থাকবে তা এলাকাবাসী জানে।

নির্বাচনি সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান সালমা ইসলাম, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহাজাদা, কেন্দ্রীয় নেতা শেখ মাসুক রহমান, সুজন দে, ইব্রাহিম মোল্লা, কাউসার আহমেদ, শামসুজ্জামান কাজল, শাহনাজ পারভীন, সুলতানা আহমেদ লিপি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights