মক্কার গ্রান্ড মসজিদে হাজির ছিলেন ২৫ লাখ মুসল্লি

অনলাইন ডেস্ক

২৯তম রোজার তারাবির রাতে মক্কার গ্রান্ড মসজিদে জড়ো হয়েছিলেন ২৫ লাখ মানুষ। এসময় তারা কোরান তেলাওয়াতও সম্পন্ন করেন।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, এদিন সকাল থেকে গ্রান্ড মসজিদে লাখ লাখ মুসল্লি হাজির হতে থাকেন। দিনভর ওমরাহ পালনকারীরাও হাজির হতে থাকেন মক্কায়।

গ্রান্ড মসজিদের ইমাম শেষ আব্দুলরহমান সুদাইসি বিশেষ মোনাজাত করেন। এসময় তিনি মুসলিম উম্মাহর জন্য শান্তি ও ক্ষমা প্রার্থনা করেন।
এসময় মুসল্লিদের যাতায়াত ও ইবাদতের স্থান নির্ধারণ করে দিতে বিশেষ স্বেচ্ছাসেবীরা কাজ করে। চারপাশের এলাকা পরিষ্কার ও জীবাণুমুক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights