মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন করতে পারবেন কি না, জানা যাবে রবিবার

অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কি না, তা জানা যাবে রবিবার।

লিভ টু আপিলের ওপর শুনানি শেষে বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ আদেশের জন্য এই দিন নির্ধারণ করেন। রবিবার আদালতের কার্যতালিকায় আবেদনটি ১০৩ নম্বর ক্রমিকে রয়েছে।

ওই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ তার অন্যতম প্রতিদ্বন্দ্বী।

ঋণ খেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলে ইসিতে আবেদন করেন হাসনাত আবদুল্লাহ।

এর প্রেক্ষিতে গত ১৭ জানুয়ারি বিকালে কুমিল্লা-৪ আসনে ঋণ খেলাপির অভিযোগে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

পরবর্তীতে প্রার্থিতা ফিরে পেতে মনোনয়নপত্র বাতিল সংক্রান্ত ইসির সিদ্ধান্তের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেন মঞ্জুরুল আহসান মুন্সী।

২১ জানুয়ারি ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে মঞ্জুরুল আহসান মুন্সীর রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। পরে তিনি আপিল বিভাগে আবেদন করেন।

এখন আপিল বিভাগের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছেন সংশ্লিষ্ট প্রার্থী ও তার সমর্থকেরা। আদালতের আদেশ অনুযায়ী নির্ধারিত হবে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights