সিদ্ধিরগঞ্জে আজহারুল ইসলাম মান্নানের সমর্থনে উঠান বৈঠক

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে জয়ী করার লক্ষ্যে সিদ্ধিরগঞ্জে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার পাইনাদি নতুন মহল্লা এলাকায় এ আয়োজন করে সিদ্ধিরগঞ্জ থানা জিয়া সৈনিক দল।

বৈঠকে সভাপতিত্ব করেন দলটির সভাপতি মনির হোসেন। যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মিন্টুর সঞ্চালনায় উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীব।

প্রধান অতিথি বলেন, ‘আজহারুল ইসলাম মান্নান একজন পরীক্ষিত, ত্যাগী ও জনবান্ধব নেতা। তিনি নির্বাচিত হলে রাস্তা-ঘাট, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান ও সামাজিক অন্যায় সমাধানে সর্বাত্মক ভূমিকা রাখবেন।’

প্রধান বক্তা নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের আহ্বায়ক জিএম সুমন মুন্সী বলেন, ‘বিগত বছরগুলোতে মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে, গণতন্ত্র বন্দী অবস্থায় ছিল। দেশকে মুক্ত করতে ধানের শীষ প্রতীকের বিজয় ছাড়া কোনো বিকল্প নেই।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সোনারগাঁও থানা বিএনপি সদস্য ডালিম, সিদ্ধিরগঞ্জ থানা জিয়া সৈনিক দলের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস বিজয়, সহসভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক হারুন রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেনসহ অন্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights