মধ্যপ্রাচ্যে ঈদ কবে?

রমজান মাসের মাঝামাঝি এসে শুরু হয়েছে ঈদের চাঁদ দেখা নিয়ে জল্পনা-কল্পনা। রোজা ২৯টি হবে নাকি ৩০টি হবে সেই প্রশ্ন আছে অনেকের।

ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের বরাতে গালফ নিউজ জানিয়েছে, অনেক মুসলিম দেশে শাওয়াল মাসের চাঁদ দেখা যেতে পারে ‍বৃহস্পতিবার (২০ এপ্রিল)। সেই হিসেবে ২১ এপ্রিল শুক্রবার হবে ঈদ।

তবে সংস্থাটি আরও জানিয়েছে, এদিন (২০ এপ্রিল) এশিয়ার সব অংশ ও অস্ট্রেলিয়ায় ঈদের চাঁদ দেখা যাবে না। তবে মধ্যপ্রাচ্যের কিছু দেশে এই চাঁদ দেখার সম্ভাবনা আছে।
যদিও ঈদ কবে হবে তা পরিপূর্ণভাবেই নির্ভর করছে চাঁদ দেখার উপর।

সূত্র: গালফ নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights