ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত
ময়মনসিংহ প্রতিনিধি
তিন সদস্য বিশিষ্ট ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। এতে ছিটকে পড়েছেন দক্ষিণ জেলা বিএনপির আগের কমিটির আহ্বায়ক ডা. মাহাবুবুর রহমান লিটন।
সোমবার দুপুরে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে জাকির হোসেন বাবলুকে আহ্বায়ক ও আলমগীর মাহমুদ আলমকে যুগ্ম আহ্বায়ক এবং দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান সরকার রোকনকে সদস্য সচিব করা হয়েছে।
এর আগে, ২০১৯ সালের ৫ ডিসেম্বর ৫২ সদস্য বিশিষ্ট দক্ষিণ জেলা বিএনপির কমিটি গঠিত হয়। ওই কমিটিতে ডা. লিটনকে আহ্বায়ক ও আরও ১০ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়।
