ময়মনসিংহ-৩ আসনের স্থগিত কেন্দ্রে ভোটগ্রহণ চলছে

অনলাইন ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ আসনে স্থগিত হওয়া একটি কেন্দ্রের ভোটগ্রহণ চলছে।

শনিবার (১৩ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে এই ভোটগ্রহণ।

নির্বাচন কমিশন (ইসি) কর্মকর্তারা জানান, ৭ জানুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের সময় একটি কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইসহ অনিয়মের কারণে ভোটগ্রহণ বাতিল করে ইসি। সেই কেন্দ্রের ভোটগ্রহণই অনুষ্ঠিত হবে আজ।
গৌরীপুরের ভালুকাপুর উচ্চ বিদ্যালয় নামের ওই কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৩২ জন। আর নিকটতম দুই প্রার্থীর ভোটের ব্যবধান ৯৮৫। তাই ওই কেন্দ্রে ভোটগ্রহণ করতে হচ্ছে ইসিকে।

৭ জানুয়ারির ভোটে এই একটি কেন্দ্র বাদে ময়মনসিংহ-৩ আসনে নৌকা প্রতীকের প্রার্থী নিলুফার আনজুম পপি ৫৩ হাজার ১৯৬ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্রপ্রার্থী সোমনাথ সাহা ট্রাক প্রতীকে পান ৫২ হাজার ২১১ ভোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights