মহেশপুরে ঘুমন্ত জামাইকে কুপিয়ে হত্যা করে কুড়াল ঘাড়ে ঘুরছিলেন শ্বশুর
ঝিনাইদহ প্রতিনিধি,
মহেশপুরে ঘুমন্ত জামাইকে কুপিয়ে হত্যা করে কুড়াল ঘাড়ে নিয়ে ঘুরছিলেন শ্বশুর
তরিকুল ইসলাম। মঙ্গলবার সকালে উপজেলার বলিভদ্রপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই গ্রামের গাজী রহমানের ছেলে ঘাতক শ্বশুর তরিকুল ইসলামকে আটক করেছে পুলিশ। নিহত জামাই গোলাম রহমান পাশ্ববর্তী কালীগঞ্জের নাড়িপাড়া গ্রামের ক্বারী গোলাম হুদার ছেলে। জানা গেছে, দুই বছর আগে তরিকুল ইসলামের বড় মেয়ে হাজেরা খাতুনের সাথে
গোলাম রহমানের বিয়ে হয়। বউ বাপের বাড়িতে থাকায় ঘটনার আগের দিন রাতে
গোলাম রহমান শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন। সকালে হারেজা খাতুন ঘুম থেকে
উঠে ঘরের বাহিরে গেলে ওই ঘরে গোলাম রহমান ঘুমিয়ে ছিলেন। এসময় শ্বশুর
তরিকুল ইসলাম ধারালো কুড়াল দিয়ে ঘুমন্ত গোলাম রহমানের ঘাড়ে আঘাত করেন।
এতে ঘটনাস্থলে গোলাম রহমানের মৃত্যু হয়। হত্যার পর ঘাতক শ্বশুর তরিকুল ইসলাম
হত্যায় ব্যবহৃত কুড়ালটি ঘাড়ে নিয়ে ঘুরে বেড়ান। বিয়ষটি জানাজানি হলে এলাকাবাসী তাকে আটক করে দড়ি দিয়ে বেঁধে রাখে। সাবেক ইউপি সদস্য আব্দুস সাত্তার জানান, তরিকুল ইসলামের মাথায় আগে থেকে সমস্যা রয়েছে। এক সময় তাকে পাগলাগারদে রাখা হয়েছিলো। তবে কি
কারণে জামাইকে হত্যা করেছে বিষয়টি জানা যাইনি। মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমরান আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঘাতককে আটক করা হয়েছে। নিহতের লাশ ও হত্যায় ব্যবহৃত কুড়ালটি উদ্ধার করা হয়েছে। পারিবারিক বিরোধে আগে থেকেই শ্বশুর-জামাইয়ের মধ্যে মনোমালিন্য ছিলো। জিজ্ঞাসাবদের জন্য নিহতের স্ত্রীকে থানা হেফাজতে নেওয়া
হয়েছে।
